দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কারও কর্মক্ষেত্রে সাফল্য ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, আবার কাউকে পড়তে হতে পারে নানা বাধাবিপত্তিতে। প্রেমের সম্পর্কে বাড়বে ঘনিষ্ঠতা, কারও ক্ষেত্রে দেখা দিতে পারে ভুল বোঝাবুঝি। জেনে নিন, আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী ১২ রাশির জাতক-জাতিকার কেমন কাটতে পারে দিনটি।
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)
বৃহস্পতিবার পরিশ্রমের সুফল পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে এবং নতুন প্রকল্পের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের দক্ষতা প্রমাণের সুযোগ আসবে। প্রেমের সম্পর্কে বোঝাপড়া ও বিশ্বাস বাড়বে। প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটতে পারে।
বৃষ (২১ এপ্রিল–২১ মে)
ব্যবসায়িক ক্ষেত্রে বাধাবিপত্তির মুখে পড়তে পারেন। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। আবহাওয়ার পরিবর্তনে শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যের ব্যক্তিগত বিষয়ে কৌতূহল না দেখিয়ে নিজের কাজে মনোযোগ দিন।
মিথুন (২২ মে–২১ জুন) বৃহস্পতিবার পরিকল্পনা অনুযায়ী সব কাজ নাও এগোতে পারে। প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশা তৈরি হলেও নতুন উদ্যমে চেষ্টা চালিয়ে যান। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে যাচাই করুন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। ভ্রমণের পরিকল্পনাও শেষ মুহূর্তে পিছিয়ে যেতে পারে।
কর্কট (২২ জুন–২৩ জুলাই)
কর্মক্ষেত্রে কাজের চাপ ও মানসিক উদ্বেগ বাড়তে পারে। একসঙ্গে একাধিক দায়িত্ব সামলাতে গিয়ে ক্লান্তি আসতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ এড়াতে কথাবার্তায় সংযম বজায় রাখুন। প্রেমের সম্পর্কেও ভুল বোঝাবুঝি এড়াতে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন।
সিংহ (২৪ জুলাই–২৩ আগস্ট)
বৃহস্পতিবার আনন্দ ও ব্যস্ততায় কাটতে পারে দিন। বিনোদন, ঘোরাঘুরি কিংবা পছন্দের কাজে সময় কাটানোর সুযোগ পাবেন। শারীরিক ও মানসিকভাবে চনমনে থাকবেন। পরিবারে আপনার মতামত গুরুত্ব পেতে পারে। প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক মধুর হবে এবং প্রেমের ক্ষেত্রেও অনুকূল সময় কাটতে পারে।
কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ও কাজের প্রতি আগ্রহ বাড়বে। অংশীদারি ব্যবসায় সহযোগীদের কাছ থেকে সহায়তা পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি অনুকূলে থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিদেশে থাকা পরিচিতজন বা আত্মীয়ের কাছ থেকে সুখবর পেতে পারেন। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
বৃহস্পতিবার বিচক্ষণতা ও সংযমের পরিচয় দিতে পারবেন। জটিল পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে। আর্থিক সহায়তা বা অনুদান পেতে পারেন। ধর্মীয় স্থানে ভ্রমণ কিংবা শুভ কাজে অংশ নেওয়ার পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে।
বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
পরিবার ও কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সন্তানের পড়াশোনা ও আচরণের বিষয়ে বাড়তি নজর দেওয়া প্রয়োজন হতে পারে। রাগের মাথায় কিছু বলা থেকে বিরত থাকুন। পরিবারের সদস্য বা সহকর্মীদের সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে। তবে প্রেমের সম্পর্কে সঙ্গীর সহযোগিতা মানসিক স্বস্তি দিতে পারে।
ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দিয়ে অন্যদের নজর কাড়তে পারেন। সহকর্মীদের সঙ্গে আলোচনা থেকে নতুন কিছু শেখার সুযোগ আসবে। ব্যবসায় মিশ্র ফলের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক অনুকূলে থাকতে পারে। প্রিয়জনের কাছ থেকে উপহার বা বিশেষ চমক পেতে পারেন। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বজায় থাকবে।
মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
বৃহস্পতিবার নানা বিষয়ে মানসিক চাপ বাড়তে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়াতে আর্থিক পরিকল্পনা মেনে চলুন। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও দায়িত্ব পালনে অবহেলা করবেন না। ধৈর্য ধরে এগোলে পরিস্থিতি সামাল দিতে পারবেন। প্রেমের সম্পর্কে মতবিরোধ দেখা দিলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন।
কুম্ভ (২১ জানুয়ারি–১৯ ফেব্রুয়ারি)
কর্মক্ষেত্রে বিরোধীদের মোকাবিলা করার সুযোগ আসতে পারে। তবে কাজের চাপ ও মানসিক উদ্বেগ বাড়ার আশঙ্কা রয়েছে। সময়ের সঠিক ব্যবহার ও কাজের অগ্রাধিকার নির্ধারণে মনোযোগ দিন। নতুন কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। ব্যক্তিগত জীবনে প্রিয়জনের সঙ্গে দেখা কিংবা পুরোনো সম্পর্ক থেকে আবার যোগাযোগের সম্ভাবনা রয়েছে।
মীন (২০ ফেব্রুয়ারি–২০ মার্চ) বৃহস্পতিবার মানসিকভাবে প্রাণবন্ত ও উদ্যমী থাকবেন। নতুন কাজ শুরু কিংবা অসমাপ্ত কাজ শেষ করার আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনায় সুফল পেতে পারেন। বিদেশ ভ্রমণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে, তবে কাগজপত্র ও প্রস্তুতি যাচাই করুন। প্রেমের সম্পর্কে কখনো ঘনিষ্ঠতা, আবার কখনো ছোটখাটো মনোমালিন্য দেখা দিতে পারে। ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখুন।
যে আই